আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কার সঙ্গে খেলা?
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ অভিযান শেষ হলেও লিওনেল স্কালোনির দলের ব্যস্ততা থেমে থাকছে না। দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বর্তমান বিশ্বকাপের রানার্সআপরা। ফিফার আন্তর্জাতিক সূচি অনুযায়ী, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৬-এর আন্তর্জাতিক উইন্ডোতে। ওই সময়ে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলতে পারবে। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এরপর বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডো অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৭ নভেম্বর, যেখানে আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আরআর/আইএন
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ অভিযান শেষ হলেও লিওনেল স্কালোনির দলের ব্যস্ততা থেমে থাকছে না।
দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বর্তমান বিশ্বকাপের রানার্সআপরা।
ফিফার আন্তর্জাতিক সূচি অনুযায়ী, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৬-এর আন্তর্জাতিক উইন্ডোতে। ওই সময়ে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলতে পারবে। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
এরপর বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডো অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৭ নভেম্বর, যেখানে আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
আরআর/আইএন
What's Your Reaction?