আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

সাড়ে তিন বছর মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কানসাস সিটিতে গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হয়েছেন। এই শহরেই আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প। কানসাস সিটির পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স গত রাতে এক প্রতিবেদনে হামলার তথ্য প্রকাশ করেছে। পরশু স্থানীয় সময় ভোরে ট্রাস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ৯ জনের কারোরই প্রাণহানির শঙ্কা নেই। তবে গুলিবিদ্ধদের মধ্যে কমপক্ষে তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা আর্জেন্টিনার অনুশীলন সেন্টার থেকে ২০ মাইল দূরে (৩২ কিলোমিটার)। বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনা এরই মধ্যে কানসাস সিটিতে পৌঁছে গেছে। একই শহরে ইংল্যান্ড ফুটবল দলের বেস ক্যাম্প রয়েছে। গোলাগুলির স্থান থেকে প্রায় চার মাইল দূরে ইংল্যান্ড দলের ঘাঁটি সোয়োপ সকার ভিলেজ। তবে ইংল্যান্ড দল এখনো কানসাস সিটিতে পৌঁছায়নি। এমনকি হামলার ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি কানসাস পুলিশ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হ

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

সাড়ে তিন বছর মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কানসাস সিটিতে গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হয়েছেন। এই শহরেই আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প।

কানসাস সিটির পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স গত রাতে এক প্রতিবেদনে হামলার তথ্য প্রকাশ করেছে। পরশু স্থানীয় সময় ভোরে ট্রাস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ৯ জনের কারোরই প্রাণহানির শঙ্কা নেই। তবে গুলিবিদ্ধদের মধ্যে কমপক্ষে তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা আর্জেন্টিনার অনুশীলন সেন্টার থেকে ২০ মাইল দূরে (৩২ কিলোমিটার)।

বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনা এরই মধ্যে কানসাস সিটিতে পৌঁছে গেছে। একই শহরে ইংল্যান্ড ফুটবল দলের বেস ক্যাম্প রয়েছে। গোলাগুলির স্থান থেকে প্রায় চার মাইল দূরে ইংল্যান্ড দলের ঘাঁটি সোয়োপ সকার ভিলেজ। তবে ইংল্যান্ড দল এখনো কানসাস সিটিতে পৌঁছায়নি। এমনকি হামলার ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি কানসাস পুলিশ।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

বাংলাদেশ সময় গতকাল ভোরে বিশ্বকাপ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পরশু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আগে নিজেদের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow