আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। শুক্রবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা ও আতশবাজি নিক্ষেপ করেন। পরে তারা সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে গেলে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, আইনসভা ভবনের আশপাশের সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র সংঘর্ষ চলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি দাবি করেছে, তাদের অন্তত ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে। গত ডিসেম্বরে উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে বিশেষ প্রসিকিউশন ইউনিট অভিযোগ গঠনের পর থেকেই রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি প্রধানমন্ত্রী রামার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রামার সরকারের সাবেক কয়েকজন মন্ত্রীও দুর্নীতির তদন্তের মুখে পড়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষ আলবেনিয়ার জাতীয় পতাকা ও বিরোধী

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। শুক্রবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা ও আতশবাজি নিক্ষেপ করেন। পরে তারা সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে গেলে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, আইনসভা ভবনের আশপাশের সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র সংঘর্ষ চলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি দাবি করেছে, তাদের অন্তত ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে। গত ডিসেম্বরে উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে বিশেষ প্রসিকিউশন ইউনিট অভিযোগ গঠনের পর থেকেই রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি প্রধানমন্ত্রী রামার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রামার সরকারের সাবেক কয়েকজন মন্ত্রীও দুর্নীতির তদন্তের মুখে পড়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষ আলবেনিয়ার জাতীয় পতাকা ও বিরোধী দলের পতাকা হাতে ‘রামা, বিদায় হও’ এবং ‘রামাকে জেলে পাঠাও’ স্লোগান দেন। বিরোধীদলীয় নেতা সালি বেরিশা বলেন, আমরা আলবেনিয়াকে এদি রামার হাত থেকে রক্ষা করব, যিনি দেশকে দারিদ্র্য ও দুর্নীতির মধ্যে ঠেলে দিয়েছেন।  তিনি আরও বলেন, তারা সূর্যের পেছনেও লুকালেও আমরা তাদের খুঁজে বের করে আইনের পূর্ণ শক্তি দিয়ে শাস্তি দেব। স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা সহিংসতার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তোলেন এবং পুলিশের ওপর হামলাকে অপরাধ বলে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow