আলভারেজকে ‘লোভ দেখানোয়’ বার্সার বিরুদ্ধে মামলার হুমকি অ্যাটলেটিকোর
বিশ্বকাপের মাঝপথে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের পর জুলিয়ান আলভারেজের করা কিছু মন্তব্য তার দলবদলের গুজবকে আরও উস্কে দিয়েছে। এটিকে তার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই খারাপভাবে নিয়েছে। আলভারেজকে ‘লোভ দেখানোয়’ বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে মামলা করার হুমকি দিয়েছে তারা। জুলিয়ান আলভারেজের কথাগুলো ছিল খুবই অর্থপূর্ণ। আর্জেন্টিনার এই স্ট্রাইকার অস্ট্রিয়ার বিরুদ্ধে জয়ের পর একটি বোমা ফাটানো মন্তব্যে করেন, ‘সবার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো দলবদল। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’ স্প্যানিশ দৈনিক এএস এর মতে, অ্যাটলেটিকো মাদ্রিদ যথেষ্ট হয়েছে বলে মনে করছে এবং তারা ২০২৮ সালে তাদের খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তার সাথে যোগাযোগ করার জন্য বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করতে চায়। ফিফার স্পোর্টস জাস্টিস সিস্টেমের কাছে আপিল করার পরিকল্পনা করছে তারা। মাদ্রিদের পক্ষ থেকে স্প্যানিশ পত্রিকাকে বলা হয়েছিল, ‘আমরা অতীতে দেখেছি বার্সেলোনা কীভাবে এ বিষয়ে কাজ করে।’ গ্রিজম্যানকে দলে নেওয়ার ক্ষেত্রে তাদের প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, ‘যখন চ্যাম্পিয়ন্স লিগের জন্য অ্যাটলেটিকো জুভেন্টাসের বিপক্ষ
বিশ্বকাপের মাঝপথে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের পর জুলিয়ান আলভারেজের করা কিছু মন্তব্য তার দলবদলের গুজবকে আরও উস্কে দিয়েছে। এটিকে তার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই খারাপভাবে নিয়েছে। আলভারেজকে ‘লোভ দেখানোয়’ বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে মামলা করার হুমকি দিয়েছে তারা।
জুলিয়ান আলভারেজের কথাগুলো ছিল খুবই অর্থপূর্ণ। আর্জেন্টিনার এই স্ট্রাইকার অস্ট্রিয়ার বিরুদ্ধে জয়ের পর একটি বোমা ফাটানো মন্তব্যে করেন, ‘সবার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো দলবদল। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’
স্প্যানিশ দৈনিক এএস এর মতে, অ্যাটলেটিকো মাদ্রিদ যথেষ্ট হয়েছে বলে মনে করছে এবং তারা ২০২৮ সালে তাদের খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তার সাথে যোগাযোগ করার জন্য বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করতে চায়। ফিফার স্পোর্টস জাস্টিস সিস্টেমের কাছে আপিল করার পরিকল্পনা করছে তারা।
মাদ্রিদের পক্ষ থেকে স্প্যানিশ পত্রিকাকে বলা হয়েছিল, ‘আমরা অতীতে দেখেছি বার্সেলোনা কীভাবে এ বিষয়ে কাজ করে।’
গ্রিজম্যানকে দলে নেওয়ার ক্ষেত্রে তাদের প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, ‘যখন চ্যাম্পিয়ন্স লিগের জন্য অ্যাটলেটিকো জুভেন্টাসের বিপক্ষে খেলছিল, তখন তার বোন, তার পরিবার এবং খেলোয়াড়কে কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন কোনো পরিমাণ অর্থ নেই যা দিয়ে বার্সেলোনা জুলিয়ানকে কিনতে পারবে। তাকে বার্সেলোনায় যেতে দেওয়া না। হয় তাদের রিলিজ ক্লজ (৫০০ মিলিয়ন) দিতে হবে, নয়তো কিছুই না।’
অ্যাটলেটিকো আরও বলে, ‘বার্সেলোনা বেশ কয়েকবার এইভাবে কাজ করেছে। ঠিক যেমন গত মৌসুমেই, নিকো উইলিয়ামসের সাথে করে ছিল। এটা তাদের কৌশলের অংশ। সাম্প্রতিক সময়ে, বার্সেলোনা শিবিরের মধ্যে কি ঘটতে চলেছে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও গুঞ্জন চলছিল। এমনকি কেউ কেউ পরিস্থিতিটি নিয়ে রসিকতাও করছিল, ‘এখন শুধু খেলোয়াড়ের কথা বলাই বাকি বাকি আছে...’ এবং হুলিয়ান (আলভারেজ) বার্সেলোনার কথা উল্লেখ করেনি, আমরা জানি না কেন।’
আরআর/এমএমআর
What's Your Reaction?