আলমডাঙ্গায় বেকারি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক বেকারি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে মুন্সিগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মুন্সিগঞ্জ বাজারের তারিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স টি জে ফুড প্রোডাক্টসে অভিযান চালায়। এসময় বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, আয়োডিনবিহীন শিল্পলবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানকালে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, পুলিশ ও আনসার একটি টিম উপস্থিত ছিলেন। হুসাইন মালিক/এএইচ/জেআইএম

আলমডাঙ্গায় বেকারি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক বেকারি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে মুন্সিগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মুন্সিগঞ্জ বাজারের তারিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স টি জে ফুড প্রোডাক্টসে অভিযান চালায়। এসময় বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, আয়োডিনবিহীন শিল্পলবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানকালে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, পুলিশ ও আনসার একটি টিম উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow