আ.লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র : নাছির উদ্দীন চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেন, আওয়ামিলীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র। আমরা এবং আওয়ামিলীগ মিলেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাদের সাথে দূরত্ব নেই। আওয়ামিলীগের কেউ যদি আমাদের দলে আসতে চায় তাকে নেব, তবে সুযোগ সন্ধানী কেউ যেন না আসে।  তিনি বলেন, আজ ২৫শে মার্চ গণহত্যা দিবসে সকল বীর শহীদদের স্মরণ করছি। আমি নির্বাচিত হয়ে শাল্লায় আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যা শুনে এগুলো সমাধান করতে চাই। যেকোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। শুনেছি বিভিন্ন গ্রামে চুরি হচ্ছে এগুলো প্রতিহত করতে হবে। শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।  বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাছির উদ্দীন চৌধুরী বলেন, আমরা ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে দলের প্রতি আনুগত্য রেখেই কাজ করব। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তারেক রহমান সরকার থেকে ১০ লক্ষ টাকা ও কিছু পোশাক-পরিচ্ছদ দিয়েছিল, এগুলো নাকি আমি খেয়েছি। এসব মিথ্যা অপবাদ দিচ্ছে জামায়াতের শিশির মনির সাহেব, আপনারা তার কথা বিশ্বাস করবেন না।  তিনি

আ.লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র : নাছির উদ্দীন চৌধুরী
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেন, আওয়ামিলীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র। আমরা এবং আওয়ামিলীগ মিলেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাদের সাথে দূরত্ব নেই। আওয়ামিলীগের কেউ যদি আমাদের দলে আসতে চায় তাকে নেব, তবে সুযোগ সন্ধানী কেউ যেন না আসে।  তিনি বলেন, আজ ২৫শে মার্চ গণহত্যা দিবসে সকল বীর শহীদদের স্মরণ করছি। আমি নির্বাচিত হয়ে শাল্লায় আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যা শুনে এগুলো সমাধান করতে চাই। যেকোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। শুনেছি বিভিন্ন গ্রামে চুরি হচ্ছে এগুলো প্রতিহত করতে হবে। শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।  বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাছির উদ্দীন চৌধুরী বলেন, আমরা ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে দলের প্রতি আনুগত্য রেখেই কাজ করব। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তারেক রহমান সরকার থেকে ১০ লক্ষ টাকা ও কিছু পোশাক-পরিচ্ছদ দিয়েছিল, এগুলো নাকি আমি খেয়েছি। এসব মিথ্যা অপবাদ দিচ্ছে জামায়াতের শিশির মনির সাহেব, আপনারা তার কথা বিশ্বাস করবেন না।  তিনি আরও বলেন, কাজ করতে কিছু সময় লাগে, আমার প্রতি বিশ্বাস রাখুন আমি এলাকার উন্নয়নে আপনাদের জন্য কাজ করব। আমার জীবনের শেষ সময়ে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, আদুল মজিদ ও নাছির উদ্দীন চৌধুরীর নির্বাচনী চীফ এজেন্ট রুদ্র মিজানসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow