আ.লীগ নেতা গ্রেপ্তার 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।  গ্রেপ্তার গাজী আশিকুর রহমান (বশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি বলেন, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।  তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার স্থান শনাক্ত করে বশার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে ঐদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow