আ.লীগ নেতাদের জামিন নিয়ে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।  ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।’ সতর্ক করে তিনি আরও বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’কে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ্য করছি। যারা আজ এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন- এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন। ডাকসু ভিপি এরপর বলেন, ‘অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।’ ‘গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙুলি দেখিয়ে পুরোনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধাল

আ.লীগ নেতাদের জামিন নিয়ে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। 

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।’

সতর্ক করে তিনি আরও বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’কে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ্য করছি। যারা আজ এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন- এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।

ডাকসু ভিপি এরপর বলেন, ‘অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।’

‘গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙুলি দেখিয়ে পুরোনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর।’ 

পোস্টে শেষ দিকে সাদিক কায়েম বলেন, যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow