আ.লীগ নেত্রী হাসিনা হত্যায় গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে ফতুল্লার আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মীনুর (৪৭) মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক। এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেলে পৃথক দুটি অভিযানে ঢাকার ডেমরা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম খান (৫২) এবং সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা মো. আনিছুর রহমান (৪০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম হাসিনা পারভীন মিনু ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় ছোট ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে একটি ফোন পেয়ে তিনি কাউকে কিছু না বলে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে ভিকটিমের মেঝো ছেলে সামাজিক মাধ্যম ও ফোনের মাধ্যমে জানতে পারেন যে, ফরি

আ.লীগ নেত্রী হাসিনা হত্যায় গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে ফতুল্লার আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মীনুর (৪৭) মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক। এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেলে পৃথক দুটি অভিযানে ঢাকার ডেমরা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম খান (৫২) এবং সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা মো. আনিছুর রহমান (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম হাসিনা পারভীন মিনু ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় ছোট ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে একটি ফোন পেয়ে তিনি কাউকে কিছু না বলে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে ভিকটিমের মেঝো ছেলে সামাজিক মাধ্যম ও ফোনের মাধ্যমে জানতে পারেন যে, ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। পরবর্তীতে স্বজনরা সেখানে গিয়ে মিনুর মরদেহ শনাক্ত করেন।

ভাঙ্গা-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণপাড়া গ্রামের সার্ভিস লেনের উত্তর পাড়ে আড়িয়াল খাঁ নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছিল। পুলিশ সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করে। এই নৃশংস ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে ডিএমপি ঢাকার ডেমরার মাহমুদনগর এলাকা থেকে অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত অপর অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সকালে ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাশ থেকে প্রথমে অজ্ঞাত নারী পরিচয়ে লাশ উদ্ধার হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করে জানা যায় নিহত হাসিনা পারভীন মিনু (৪৬) আওয়ামী লীগের নেত্রী ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow