নাট্য দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’
‘বিশ্ব নাট্য দিবস ২০২৬’ (২৭ মার্চ) উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাট্যসংগঠন স্বপ্নদল বিশেষ নাটক মঞ্চায়নের পাশাপাশি সম্মাননার আয়োজন করেছে। এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে জানানো হয়, একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে আগামীকাল সন্ধ্যা ৭টায় দলটি মঞ্চস্থ করবে দেশ-বিদেশে প্রশংসিত নাটক ‘ত্রিংশ শতাব্দী’। শুক্রবার প্রযোজনাটির ১২৮তম মঞ্চায়ন হবে। পাশাপাশি এটি ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের চলমান অন্যায় যুদ্ধের বিরুদ্ধে দর্শকসহ স্বপ্নদলের প্রতিবাদ। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী ও শান্তিপ্রত্যাশী গবেষণাগার নাট্য দেশ-বিদেশে প্রশংসিত ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। শেষ পর্বে এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) প্রাপ্তিতে রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ককে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। অতিথি হিসেবে সম্মাননা তুলে দেবেন জাপানের টোকিওস্থ কাহাল গ্যালারির চেয়ারম্যান চিত্রশিল্পী কামরুল হাসান লিপু। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় বহুমুখী দৃষ্টিকোণ থেকে
‘বিশ্ব নাট্য দিবস ২০২৬’ (২৭ মার্চ) উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাট্যসংগঠন স্বপ্নদল বিশেষ নাটক মঞ্চায়নের পাশাপাশি সম্মাননার আয়োজন করেছে। এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে জানানো হয়, একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে আগামীকাল সন্ধ্যা ৭টায় দলটি মঞ্চস্থ করবে দেশ-বিদেশে প্রশংসিত নাটক ‘ত্রিংশ শতাব্দী’। শুক্রবার প্রযোজনাটির ১২৮তম মঞ্চায়ন হবে।
পাশাপাশি এটি ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের চলমান অন্যায় যুদ্ধের বিরুদ্ধে দর্শকসহ স্বপ্নদলের প্রতিবাদ। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী ও শান্তিপ্রত্যাশী গবেষণাগার নাট্য দেশ-বিদেশে প্রশংসিত ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
শেষ পর্বে এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) প্রাপ্তিতে রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ককে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। অতিথি হিসেবে সম্মাননা তুলে দেবেন জাপানের টোকিওস্থ কাহাল গ্যালারির চেয়ারম্যান চিত্রশিল্পী কামরুল হাসান লিপু।
‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্তগ্রহণের মুখোমুখি স্থাপনই এ নাট্য প্রযোজনার প্রত্যাশা। আর প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’। নাটকটিতে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ।
প্রসঙ্গত, ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি দেশের বাইরে জাপানের প্রধান নাট্যোৎসব পৃথিবীখ্যাত ‘ফেস্টিভ্যাল টোকিও ২০১৮’, যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাঙলা ড্রামা ২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে (এনএসডি) এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’সহ ভারতের নানাস্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্বপ্নদলের নিয়মিত ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন, ‘হিরোশিমা দিবস’ পালন প্রভৃতি যুদ্ধ-আণবিক অস্ত্রবিরোধী এবং শান্তির পক্ষে গুরুত্বপূর্ণ প্রয়াসের জন্য জাপান সরকার স্বপ্নদলকে অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‘জাপান ফরেন মিনিস্টারস কমন্ডেশেন ২০১৯’ প্রদান করে।
What's Your Reaction?