আ.লীগের কার্যালয় খোলার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি ইস্যু নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। তাই এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, নিয়ম-নীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতি ইস্যু নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। তাই এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি আরও জানান, নিয়ম-নীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
What's Your Reaction?