আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ নেতার মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। পোস্টে তিনি বলেন, ইউসুফ হোসেন হুমায়ুন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি। এছাড়া তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ১/১১ সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র অন্যতম আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ নেতার মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদ ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম।

পোস্টে তিনি বলেন, ইউসুফ হোসেন হুমায়ুন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি। এছাড়া তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, ১/১১ সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র অন্যতম আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow