আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারে
বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনের ৩টি মামলায় জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নেতাকর্মীরা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুলুল পাশা সিয়ামসহ ১৯জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মী প্রথমবারের মতো আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনের ৩টি মামলায় জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নেতাকর্মীরা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুলুল পাশা সিয়ামসহ ১৯জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মী প্রথমবারের মতো আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
What's Your Reaction?