‌‘সরকার ও মন্ত্রী বলে আছে, পাম্পের মালিক বলে তেল নাই’

  জ্বালানি সংকটের আলোচনা যখন তুঙ্গে তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। পেট্রলপাম্পে তেল পাওয়া নিয়ে ভোগান্তির প্রেক্ষাপটে তার একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ঈদের আগে থেকেই বিভিন্ন পেট্রলপাম্পে তেল থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ করছেন অনেকেই। যদিও সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও বাস্তবচিত্র ভিন্ন হওয়ায় পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জামিল। প্রায় ১০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ‘সরকার বলে তেল আছে, মন্ত্রী বলে তেল আছে, পাম্পের মালিক বলে তেল নাই, আমি বলি পাম্পে তেল নাই-আসলে মানুষ কার কথা বিশ্বাস করবে?’ ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘তেল আছে, তেল নাই।’ ভিডিওটি ইতোমধ্যে তার ফেসবুক পেজে প্রায় ১২ লাখ ভিউ পেয়েছে। শেয়ার হয়েছে ১৪ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে ছয় শতাধিক। মন্তব্য ঘরেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘জামিল ভাই, সবাই বাসায় জমা করিতেছে!’ আরেকজন ব্যঙ্

‌‘সরকার ও মন্ত্রী বলে আছে, পাম্পের মালিক বলে তেল নাই’

 

জ্বালানি সংকটের আলোচনা যখন তুঙ্গে তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। পেট্রলপাম্পে তেল পাওয়া নিয়ে ভোগান্তির প্রেক্ষাপটে তার একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ঈদের আগে থেকেই বিভিন্ন পেট্রলপাম্পে তেল থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ করছেন অনেকেই। যদিও সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও বাস্তবচিত্র ভিন্ন হওয়ায় পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন।

এই পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জামিল। প্রায় ১০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ‘সরকার বলে তেল আছে, মন্ত্রী বলে তেল আছে, পাম্পের মালিক বলে তেল নাই, আমি বলি পাম্পে তেল নাই-আসলে মানুষ কার কথা বিশ্বাস করবে?’

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘তেল আছে, তেল নাই।’

ভিডিওটি ইতোমধ্যে তার ফেসবুক পেজে প্রায় ১২ লাখ ভিউ পেয়েছে। শেয়ার হয়েছে ১৪ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে ছয় শতাধিক।

মন্তব্য ঘরেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘জামিল ভাই, সবাই বাসায় জমা করিতেছে!’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘তেল না থাকলে নেতাদের এতো তেল মারে কোত্থেকে?’

উল্লেখ্য, জামিল হোসেন ঈদের একাধিক নাটকে অভিনয় করছেন। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ এর মাধ্যমে প্রথম পরিচিতি পাওয়ার পর নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন তিনি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow