আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশুর হাত ছিন্নভিন্ন

মুন্সীগঞ্জ সদরে আলু ক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন ও পায়ে জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের ছেলে। শিশুটির পিতা আল আমিন জানান, দুপুরে আমাদের অজান্তে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমার ছেলে পড়ে রয়েছে। এসময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে আসি। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক এসএম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান পায়েও আঘাত লেগেছে। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।   মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশুর হাত ছিন্নভিন্ন

মুন্সীগঞ্জ সদরে আলু ক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন ও পায়ে জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের ছেলে।

শিশুটির পিতা আল আমিন জানান, দুপুরে আমাদের অজান্তে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমার ছেলে পড়ে রয়েছে। এসময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে আসি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক এসএম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান পায়েও আঘাত লেগেছে। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।  

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow