আলোকবালীর দীর্ঘদিনের বিরোধ সমাধান করা হবে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সময় জবাবদিহিতামূলক সরকার না থাকায় আলোকবালীতে মৌলিক অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় নাই। নরসিংদীর সঙ্গে আলোকবালীর একমাত্র যোগাযোগমাধ্যম নৌপথ। এ নৌপথ খননের নামে আওয়ামী লীগ লুটপাট চালিয়েছে। যার কারণে এ এলাকার জনগণের আজ এ দুর্ভোগ। তিনি বলেন, আপনাদের ভোটে বিএনপি যদি নির্বাচিত হতে পারে, তাহলে সবার আগে আপনাদের দীর্ঘদিনের দাবি, এখানে একটি ব্রিজ করা হবে। নদী খনন করে চলাচলের উপযোগী করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, আলোকবালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে বিরোধ, দ্বন্দ্ব, অস্থিতিশীল পরিস্থিতি চিরতরে তা বন্ধ করা হবে। এলাকার উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান করা হবে। আর সে জন্য ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকবালীর দীর্ঘদিনের বিরোধ সমাধান করা হবে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সময় জবাবদিহিতামূলক সরকার না থাকায় আলোকবালীতে মৌলিক অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় নাই। নরসিংদীর সঙ্গে আলোকবালীর একমাত্র যোগাযোগমাধ্যম নৌপথ। এ নৌপথ খননের নামে আওয়ামী লীগ লুটপাট চালিয়েছে। যার কারণে এ এলাকার জনগণের আজ এ দুর্ভোগ।

তিনি বলেন, আপনাদের ভোটে বিএনপি যদি নির্বাচিত হতে পারে, তাহলে সবার আগে আপনাদের দীর্ঘদিনের দাবি, এখানে একটি ব্রিজ করা হবে। নদী খনন করে চলাচলের উপযোগী করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, আলোকবালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে বিরোধ, দ্বন্দ্ব, অস্থিতিশীল পরিস্থিতি চিরতরে তা বন্ধ করা হবে। এলাকার উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান করা হবে। আর সে জন্য ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow