আলোচনার আগে অবরোধ তুলে নেওয়ার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, চাপ ও হুমকির মধ্যে তেহরান কোনো আলোচনা করতে রাজি নয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার (২৬ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন তিনি। মাসুদ পেজেশকিয়ান বলেন, সমস্যা সমাধানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের স্পষ্ট পরামর্শ হলো, প্রথমে তাদের কার্যকর প্রতিবন্ধকতাগুলো, বিশেষ করে অবরোধ, তুলে নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপ অব্যাহত রাখে, তাহলে পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং আলোচনায় অগ্রগতি অর্জন করা কঠিন হবে। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ স

আলোচনার আগে অবরোধ তুলে নেওয়ার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, চাপ ও হুমকির মধ্যে তেহরান কোনো আলোচনা করতে রাজি নয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার (২৬ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান বলেন, সমস্যা সমাধানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের স্পষ্ট পরামর্শ হলো, প্রথমে তাদের কার্যকর প্রতিবন্ধকতাগুলো, বিশেষ করে অবরোধ, তুলে নিতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপ অব্যাহত রাখে, তাহলে পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং আলোচনায় অগ্রগতি অর্জন করা কঠিন হবে।

এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে।

তিনি বলেন, “আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি বলেছি, ‘না, তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইটে সেখানে যাচ্ছ না। আমাদের হাতেই সব শক্তি রয়েছে। তারা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে থেকে আলোচনা করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই।’”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষে দেশটি ত্যাগ করেছেন বলে জানা গেছে। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে চলমান যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহযোগিতার বিষয় নিয়েও মতবিনিময় হয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে পাকিস্তান কী উপস্থাপন করেছে, তা বিস্তারিত জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow