আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

ঢাকার আশুলিয়ায় একটি দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। নিয়ন্ত্রিত বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় হৃদয় চাকমা নামে এক ব্যক্তি তার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’র সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তিনি আশুলিয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতরে একটি শক্তিশালী বোমা শনাক্ত করে। ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডসংলগ্ন নাঈম সরকারের ফাঁকা জমিতে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের সময় বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং প্রায় ১০-১২ ফুট উঁচু ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। বিস্ফোরণের স্থানে তিন থেকে চার ফুট গভীর গর্ত তৈরি হয় এবং পাশের একটি সীমানা প্রা

আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

ঢাকার আশুলিয়ায় একটি দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। নিয়ন্ত্রিত বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় হৃদয় চাকমা নামে এক ব্যক্তি তার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’র সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তিনি আশুলিয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতরে একটি শক্তিশালী বোমা শনাক্ত করে। ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডসংলগ্ন নাঈম সরকারের ফাঁকা জমিতে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের সময় বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং প্রায় ১০-১২ ফুট উঁচু ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। বিস্ফোরণের স্থানে তিন থেকে চার ফুট গভীর গর্ত তৈরি হয় এবং পাশের একটি সীমানা প্রাচীরের অংশ ভেঙে পড়ে।

কে বা কারা বোমাটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার উৎস ও জড়িতদের শনাক্তে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

আশুলিয়া থানার ওসি বলেন, বৃহস্পতিবার রাতে দোকানের সামনে থেকে বোমা উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।

এর আগে গেল ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ‘পাইপ বোমা’ উদ্ধার করে পুলিশ। সেদিন ছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রা। ওই বোমাটি পরিত্যক্ত ছাতার মধ্যে রাখা হয়েছিল।

‘শক্তিশালী বোমাটি’ (আইইডি) নিষ্ক্রিয় করা হয় জানিয়ে পুলিশ বলেছিল, তাদের ধারণা সেটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার পথ লক্ষ্য করে।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেছিলেন, ‘ছাতার ভেতরে থাকা লাইট জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে আমরা পুরো এলাকা ঘিরে ফেলি এবং বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow