আশুলিয়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) আশুলিয়ার হাবিব কনভেনশন হলে সাভার থানা, সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।  এছাড়া সাভার-আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক বলে বক্তারা উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফ

আশুলিয়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) আশুলিয়ার হাবিব কনভেনশন হলে সাভার থানা, সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।  এছাড়া সাভার-আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক বলে বক্তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow