আশুলিয়ায় হাত-পা বেধে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। সোমবার ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জ্বালানার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা সহ মালামাল লুটে নিয়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি। এবিষয়ে আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে।

আশুলিয়ায় হাত-পা বেধে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।

সোমবার ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জ্বালানার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা সহ মালামাল লুটে নিয়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow