আসছে নতুন ধারাবাহিক ‘ভিলেজ সোসাইটি’

মধুপুর গ্রামে বসবাসরত ভিন্নমতের মানুষের মধ্যকার ভিলেজ পলিটিকস, কোন্দল, হিংসা, মারামারি, খুনোখুনি নিয়েই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। ‎পর্ব পরিচালনায় রয়েছেন মাহফুজ খান। নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন এ ধারাবাহিকটি প্রচার শুরু হবে ৩১ মার্চ রাত ৯টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার; সপ্তাহে তিন দিন দেখা যাবে ধারাবাহিকটি। গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, প্রতিটি গ্রামে, সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। এ ধরনের মানুষ বিভিন্নভাবে গ্রামে দুয়েকজন করে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও কাকতালীয়ভাবে গল্পের মধুপুর গ্রামে একসঙ্গে এমন অদ্ভুত বেশ কিছু মানুষের বসবাস। এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। যদিও মানবজীবনের দুঃখ, সুখ, ভালোবাসা, দ্বন্দ্ব, সংকটের মতো সব উ

আসছে নতুন ধারাবাহিক ‘ভিলেজ সোসাইটি’

মধুপুর গ্রামে বসবাসরত ভিন্নমতের মানুষের মধ্যকার ভিলেজ পলিটিকস, কোন্দল, হিংসা, মারামারি, খুনোখুনি নিয়েই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। ‎পর্ব পরিচালনায় রয়েছেন মাহফুজ খান। নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন এ ধারাবাহিকটি প্রচার শুরু হবে ৩১ মার্চ রাত ৯টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার; সপ্তাহে তিন দিন দেখা যাবে ধারাবাহিকটি।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, প্রতিটি গ্রামে, সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। এ ধরনের মানুষ বিভিন্নভাবে গ্রামে দুয়েকজন করে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও কাকতালীয়ভাবে গল্পের মধুপুর গ্রামে একসঙ্গে এমন অদ্ভুত বেশ কিছু মানুষের বসবাস। এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। যদিও মানবজীবনের দুঃখ, সুখ, ভালোবাসা, দ্বন্দ্ব, সংকটের মতো সব উপকরণই প্যারালালভাবে তাদের জীবনে আরও বেশি তীব্র, আরও বেশি স্পর্শকাতর। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সবুজ আশরাফ সুপ্ত, জান্নাতুল মাওয়া, সবুজ আহমেদ, স্পর্শিয়া মিম, সোনিয়া স্বপ্ন, আজমাইন ইলহাম, সাবা সুস্মিতা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আনজুম নিশি, পামির খান, মৌসুমি রেজভিনা, তাওহিদুল ইসলাম তাইফ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, তাবাসসুম মিথিলা, আমিন আজাদ, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েতুল্লাহ নান্নু, উজ্জ্বল মাহমুদ, স্মৃতি আক্তার, সাব্বির সান প্রমুখ।

নাটকটি নিয়ে সবুজ আশরাফ সুপ্ত বলেন, ‘গ্রামের মানুষ অদ্ভুত আর উদ্ভট হলেও তারা খুব সহজ আর সরল। দিনশেষে সবাই ভালো মানুষ। কিন্তু আস্তে আস্তে মধুপুর গ্রামে ঢুকতে থাকে নতুন নতুন মানুষ আর তাদের ভেতর তখন শুরু হয় ভিলেজ পলিটিকস, হিংসা, কোন্দল, মারামারি, খুনোখুনি। আমাদের সমাজের চিরচেনা গল্পই এ ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow