আসাদুজ্জামান খানের স্ত্রীর ব্যাংক হিসাব-সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সংশ্লিষ্টতায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী লুৎফুল তাহমিনার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ক্ষমতার অপব্যবহারের সহায়তায় লুৎফুল তাহমিনা প্রায় ১৫ কোটি ৪৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ব্যাংক হিসাবে প্রায় ৪৩ কোটি ৭৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে জানান, আসামির নামে জনতা ব্যাংকের ফার্মগেট কর্পোরেট শাখায় থাকা ২০ লাখ টাকার ‘পরিবার সঞ্চয়পত্র’ অবরুদ্ধ করা প্রয়োজন। কারণ অপরাধলব্ধ অর্থ স্থানান্তর বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে। রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতিরোধ এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালতের কাছে এই অবরুদ্ধকরণের আদেশ প্রার্থনা করা হয়, যা আদালত মঞ্জুর করেন। এমডিএএ/বিএ

আসাদুজ্জামান খানের স্ত্রীর ব্যাংক হিসাব-সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সংশ্লিষ্টতায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী লুৎফুল তাহমিনার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ক্ষমতার অপব্যবহারের সহায়তায় লুৎফুল তাহমিনা প্রায় ১৫ কোটি ৪৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এছাড়া তার ব্যাংক হিসাবে প্রায় ৪৩ কোটি ৭৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে জানান, আসামির নামে জনতা ব্যাংকের ফার্মগেট কর্পোরেট শাখায় থাকা ২০ লাখ টাকার ‘পরিবার সঞ্চয়পত্র’ অবরুদ্ধ করা প্রয়োজন। কারণ অপরাধলব্ধ অর্থ স্থানান্তর বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতিরোধ এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালতের কাছে এই অবরুদ্ধকরণের আদেশ প্রার্থনা করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow