আসামি ধরতে গিয়ে তর্ক করায় এএসআইকে পেটানোর অভিযোগ

আসামি ধরতে গিয়ে স্থানীদের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তাকে পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।  শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। আহত এএসআই মামুনুর রশিদকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।  জানা গেছে, আসামি ধরতে গিয়ে ষোলমাইল বাজার এলাকায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ আনুর সঙ্গে পুলিশ ওই এএসআইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন অতর্কিত হামলা

আসামি ধরতে গিয়ে তর্ক করায় এএসআইকে পেটানোর অভিযোগ
আসামি ধরতে গিয়ে স্থানীদের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তাকে পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।  শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। আহত এএসআই মামুনুর রশিদকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।  জানা গেছে, আসামি ধরতে গিয়ে ষোলমাইল বাজার এলাকায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ আনুর সঙ্গে পুলিশ ওই এএসআইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে এএসআই মামুনুর রশীদকে আহত করেন। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, শনিবার বিকেলে চান্দাইকোনার ষোলমাইল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যান এএসআই মামুনুর রশিদ ও আমিনুল ইসলাম। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে এএসআই মামুনুর রশিদকে পেছন থেকে মাথায় আঘাত করে। সঙ্গে থাকা অপর আমিনুল তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow