আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ​আহত পুলিশ সদস্যরা হলেন- সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও  মাইনুল এবং সোর্স মাসুম মিয়া পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানে যান এসআই সুরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে আসামি সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতাড়ি কোপে চারজন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর অবস্থায় সোর্স মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান,

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ​আহত পুলিশ সদস্যরা হলেন- সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও  মাইনুল এবং সোর্স মাসুম মিয়া পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানে যান এসআই সুরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে আসামি সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতাড়ি কোপে চারজন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর অবস্থায় সোর্স মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow