চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়
প্রশাসনিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজাতে এবার ৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানা গঠনসহ ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠাতব্য জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব উপস্থাপন করা হবে। সভায় প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভাসূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে পুনর্বিন্যাস করে উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাব নিকার সভায় উত্থাপন করবে। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রয়েছে। বিষয়টি নিয়ে সভায় আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসনিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজাতে এবার ৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানা গঠনসহ ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠাতব্য জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব উপস্থাপন করা হবে। সভায় প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভাসূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে পুনর্বিন্যাস করে উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাব নিকার সভায় উত্থাপন করবে।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রয়েছে। বিষয়টি নিয়ে সভায় আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
What's Your Reaction?