আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি মাসের শুরু থেকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। শুক্রবার আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসডিএমএ) জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলো তিনটি জেলায় ঘটেছে। এর মধ্যে চরাইদেও জেলায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যা পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের দুই হাজারের বেশি গ্রামের প্রায় ১১ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জানান, রাজ্যের বিভিন্ন নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে বা তার কাছাকাছি অবস্থান করছে। এ কারণে সংশ্লিষ্ট উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি মাসের শুরু থেকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

শুক্রবার আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসডিএমএ) জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলো তিনটি জেলায় ঘটেছে। এর মধ্যে চরাইদেও জেলায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যা পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের দুই হাজারের বেশি গ্রামের প্রায় ১১ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি জানান, রাজ্যের বিভিন্ন নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে বা তার কাছাকাছি অবস্থান করছে। এ কারণে সংশ্লিষ্ট উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow