আসামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন সালমান খান
আসামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাপে ধাপে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
মিডডের এক প্রতিবেদনে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মুম্বাইয়ে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও সালমান নিয়মিত আসামের ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা করছেন।
প্রথম ধাপে বিয়িং হিউম্যান এবং এসকেএফসি আসামের যৌথ উদ্যোগে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু হয়েছে। গুয়াহাটি থেকে পাঠানো এসব প্যাকেটে রয়েছে বিস্কুট, গুড়, চিড়া, মুড়ি, পাউরুটি, চিজ ও জ্যাম। সূত্রটির ভাষ্য, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে অন্তত তিন দিনের জন্য পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়াই সালমানের লক্ষ্য।
খাদ্যসামগ্রীর পাশাপাশি স্যানিটারি প্যাড, মশার কয়েল, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় ধাপে বন্যাকবলিত মানুষের মধ্যে রেশনসামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে বন্যা
আসামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাপে ধাপে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
মিডডের এক প্রতিবেদনে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মুম্বাইয়ে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও সালমান নিয়মিত আসামের ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা করছেন।
প্রথম ধাপে বিয়িং হিউম্যান এবং এসকেএফসি আসামের যৌথ উদ্যোগে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু হয়েছে। গুয়াহাটি থেকে পাঠানো এসব প্যাকেটে রয়েছে বিস্কুট, গুড়, চিড়া, মুড়ি, পাউরুটি, চিজ ও জ্যাম। সূত্রটির ভাষ্য, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে অন্তত তিন দিনের জন্য পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়াই সালমানের লক্ষ্য।
খাদ্যসামগ্রীর পাশাপাশি স্যানিটারি প্যাড, মশার কয়েল, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় ধাপে বন্যাকবলিত মানুষের মধ্যে রেশনসামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের দায়িত্ব নেবে বিয়িং হিউম্যান।
এদিকে গত ২৫ জুলাই আসামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় আয়োজিত একটি ইনস্টাগ্রাম লাইভ চ্যারিটি কনসার্টে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। তার সঙ্গে ছিলেন বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলোৎপল বরা। অনুষ্ঠানে তারা বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে অনুদান দেওয়ার আহ্বান জানান।
আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সংকট এখনো পুরোপুরি কাটেনি। বর্তমানে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ বন্যাকবলিত। ৬৩১টি গ্রাম এখনো পানির নিচে রয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। এছাড়া ৩৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি, হাজারো ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে ২ লাখ ৫৬ হাজারের বেশি গবাদিপশু।