আহত কিছু গল্প: হারিয়ে ফেলা সময়

অন্তরা হক তানযীর চৌধুরী তুহীন ১৯৭৭ সালের ছাব্বিশে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা ডা. জহুরুল আলম চৌধুরী ও মা প্রফেসর ড. বেগম সামসুন নাহারের দ্বিতীয় সন্তান। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ১৯৯১ সালে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদে পড়াশোনা করেন। তিনি শিরোনামহীন ব্যান্ডের ফাউন্ডার মেম্বার। বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার। সব গানের লিড ভোকাল হিসেবে কণ্ঠ দেন। পরে আভাস ব্যান্ড গঠন করেন। তিনি একাধারে লিড ভোকালিস্ট, গীতিকার, সুরকার, অভিনেতা, আয়োজক ও সংগঠক। গল্প, কবিতা, গান লেখার সাথে সাথে তিনি বাংলাদেশের প্রথিতযশা বেশ কিছু ওস্তাদের কাছে উচ্চাঙ্গ সংগীত, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত ও পল্লীগীতির তালিম নেন। ‘আহত কিছু গল্প’ তার প্রথম গল্পের বই। প্রতিমুহূর্তেই কিছু না কিছু গল্পের জন্ম হয়। কিছু আনন্দের, কিছু দুঃখের, কিছু বিস্ময়ের, মজার, হাসি-কান্নার, সাহসের। কিছু গল্প প্রাত্যহিক, কিছু গল্প স্বাভাবিক। পর মুহূর্তেই গল্পগুলো অতীত হয়ে যায়। সব গল্পই আমাদের জন্য সত্য ও শিক্ষণীয় মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য। সব গল

আহত কিছু গল্প: হারিয়ে ফেলা সময়

অন্তরা হক

তানযীর চৌধুরী তুহীন ১৯৭৭ সালের ছাব্বিশে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা ডা. জহুরুল আলম চৌধুরী ও মা প্রফেসর ড. বেগম সামসুন নাহারের দ্বিতীয় সন্তান। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ১৯৯১ সালে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদে পড়াশোনা করেন।

তিনি শিরোনামহীন ব্যান্ডের ফাউন্ডার মেম্বার। বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার। সব গানের লিড ভোকাল হিসেবে কণ্ঠ দেন। পরে আভাস ব্যান্ড গঠন করেন। তিনি একাধারে লিড ভোকালিস্ট, গীতিকার, সুরকার, অভিনেতা, আয়োজক ও সংগঠক। গল্প, কবিতা, গান লেখার সাথে সাথে তিনি বাংলাদেশের প্রথিতযশা বেশ কিছু ওস্তাদের কাছে উচ্চাঙ্গ সংগীত, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত ও পল্লীগীতির তালিম নেন। ‘আহত কিছু গল্প’ তার প্রথম গল্পের বই।

প্রতিমুহূর্তেই কিছু না কিছু গল্পের জন্ম হয়। কিছু আনন্দের, কিছু দুঃখের, কিছু বিস্ময়ের, মজার, হাসি-কান্নার, সাহসের। কিছু গল্প প্রাত্যহিক, কিছু গল্প স্বাভাবিক। পর মুহূর্তেই গল্পগুলো অতীত হয়ে যায়। সব গল্পই আমাদের জন্য সত্য ও শিক্ষণীয় মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য। সব গল্পই আমি বিশ্বাস করি, ধারন করি। হারিয়ে ফেলা সময়গুলোর গল্পগুলো আমাকে আহত করে। সেই হারিয়ে যাওয়া সুন্দর, কষ্টের, বোধের গল্পগুলোকে নিয়েই ‌‌‘আহত কিছু গল্প’।

বইটির প্রত্যেকটা গল্প মন খারাপ কিংবা দুঃখবিলাসী মানুষের কথা বলে। যা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গল্পের হাত ধরে হতাশা পার হয়ে সুখের নাগালে মানুষ চলে আবার জীবনের নিয়মে। আমাদের সমাজের চারপাশের বাস্তব জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র গল্প নিয়ে লেখক তৈরি করেছেন ‘আহত কিছু গল্প’। যেখানে রয়েছে মানুষের পাওয়া, না-পাওয়া, হতাশা, আবেগ, অনুভূতি। যা পাঠকদের দেবে আবেগ-অনুভূতি, কখনো কখনো আনন্দ।

বইটিতে রয়েছে ১৭টি গল্প। যেখানে রয়েছে জীবনের পাওয়া, না-পাওয়ার হতাশা, আনন্দ, অনুভূতি। ‘কমলা খাতা’, ‘বাথটাব’, ‘কুলাঙ্গার’, ‘শিরোনামহীন’, ‘হারমোনিয়াম’, ‘অকটেন’, ‘খুলনা বিশ্ববিদ্যালয়’, ‘কমফোর্ট জোন’, ‘ব্লাইন্ড স্পট’, ‘ফেসবুক’, ‘কালু খা’, ‘মিসকল’, ‘ইয়র্কার’, ‘অনাথ’, ‘আহত কিছু গল্প’, ‘হলুদ ট্যাক্সি ক্যাব’ ও ‘বটগাছ’। এখানে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া, না-পাওয়ার কষ্ট, অনুভূতি ও আবেগ ফুটে উঠেছে।

‘শিরোনামহীন’ গল্পে লেখকের মধ্যবিত্ত জীবনে গানকে খোঁজা ও মিউজিক প্রেমী হিসেবে নিজের দলের প্রতি ব্যক্তিগত যত্নের আপডাউনকে তুলে ধরেছেন। যা আমাদের সকলের প্রিয় সফল ব্যান্ড শিরোনামহীনের আজকের দিনে উঠে আসা গল্পের শেকড় জানান দেয়।

লেখক মানুষের জীবনে লুকিয়ে থাকা গল্পগুলো নিয়ে লিখতে শুরু করেন ‘আহত কিছু গল্প’। যেখানে লুকিয়ে রয়েছে জন্ম-মৃত্যু পর্যন্ত হতাশা, না-পাওয়া কষ্টের স্মৃতিগুলো। প্রতিটা মানুষের একটা আহত গল্প থাকে, যা সবাই প্রকাশ করতে পারে না। গল্পগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে। যাতে বাস্তব জীবনের কথা উঠে এসেছে। এখানে যেসব গল্প বলা হয় না, চুপচাপ জমে থাকা দুঃখ, অব্যক্ত কষ্ট ভেতরে আহত করে; তবুও বলা হয়ে ওঠে না। মানুষের জীবন মিলিয়েই তৈরি এসব গল্প।

জীবনের এতটা সময় আহ্লাদ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তির মধ্য দিয়ে কেটে যায়। অনেক রকম অনুভূতি, অনেক রকম বাস্তবতার মধ্য দিয়ে কেটে যায় প্রতিটা মুহূর্ত। আশা করি গল্পগুলো আপনাদেরও ভালো লাগবে।

বই: আহত কিছু গল্প
লেখক: তানযীর তুহীন
প্রকাশক: কিংবদন্তী পাবলিকেশন
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
প্রকাশকাল: বইমেলা ২০২৪
মূল্য: ৩০০ টাকা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow