আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল। মঙ্গলবার (২১ এপ্রিল) মামলাটি শুনানির জন্য কার্যতালিতায় থাকলেও সবপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় তা পিছিয়ে এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। ২০১৬ সালের ১৫ জুন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১১ জনকে খালাস দেন বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সে সময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। ২০০৫ সালে ১৬ এপ্রিল বিচারিক আদালত নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পর দিন এ ঘটনায় তার ভাই টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) মামলাটি শুনানির জন্য কার্যতালিতায় থাকলেও সবপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় তা পিছিয়ে এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

২০১৬ সালের ১৫ জুন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১১ জনকে খালাস দেন বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সে সময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

২০০৫ সালে ১৬ এপ্রিল বিচারিক আদালত নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পর দিন এ ঘটনায় তার ভাই টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow