ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ২৩
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়া শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে অন্তত ২৩ জন নিহত এবং ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর এএফপির। রাজধানী কিয়েভের কর্তৃপক্ষ সতর্ক করেছিল যে, রাশিয়া ধারাবাহিক ভাবে ভয়াবহ প্রাণঘাতী হামলার সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে যা চার বছর ধরে চলা যুদ্ধকে আরও তীব্র করেছে এবং শান্তির ক্ষীণ আশাকেও ম্লান করে দিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন হামলা চালিয়েছে এবং এর মধ্যে ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোর বাসিন্দা, যেখানে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু এবং ৪২ জন আহত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কিয়েভে সাতজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে। রাজধানীতে থাকা এএফপির সাংবাদিকরা বিমান হামল
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়া শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে অন্তত ২৩ জন নিহত এবং ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর এএফপির।
রাজধানী কিয়েভের কর্তৃপক্ষ সতর্ক করেছিল যে, রাশিয়া ধারাবাহিক ভাবে ভয়াবহ প্রাণঘাতী হামলার সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে যা চার বছর ধরে চলা যুদ্ধকে আরও তীব্র করেছে এবং শান্তির ক্ষীণ আশাকেও ম্লান করে দিয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন হামলা চালিয়েছে এবং এর মধ্যে ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোর বাসিন্দা, যেখানে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু এবং ৪২ জন আহত হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কিয়েভে সাতজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে। রাজধানীতে থাকা এএফপির সাংবাদিকরা বিমান হামলার সাইরেনের শব্দ শোনার পর রাতভর চলা একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ব্যাগ ও কম্বল নিয়ে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে ছুটে যান।
টিটিএন
What's Your Reaction?