‘ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া’
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রাতভর হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি বলেন, ওই হামলায় ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেন, জাপোরিঝিয়া শহরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। পাশাপাশি রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। জেলেনস্কির মতে, ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার হামলা যত বাড়বে, তাদের ক্ষেপণাস্ত্র ও সৈন্য যত বেশি ব্যবহৃত হবে, তারা ততই তাদের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো শুধরে নেবে। এটি বাকি বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে। এর আগেও জেলেনস্কি উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। গত সপ্তাহে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার সামরিক অভিযানে যোগ দিতে প্রায় ৫০ হাজার সৈন্যকে পা
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রাতভর হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
মঙ্গলবার (১১ আগস্ট) তিনি বলেন, ওই হামলায় ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
জেলেনস্কি বলেন, জাপোরিঝিয়া শহরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। পাশাপাশি রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
জেলেনস্কির মতে, ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার হামলা যত বাড়বে, তাদের ক্ষেপণাস্ত্র ও সৈন্য যত বেশি ব্যবহৃত হবে, তারা ততই তাদের দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো শুধরে নেবে। এটি বাকি বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে।
এর আগেও জেলেনস্কি উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন।
গত সপ্তাহে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার সামরিক অভিযানে যোগ দিতে প্রায় ৫০ হাজার সৈন্যকে পাঠাচ্ছে উত্তর কোরিয়া।
এর আগে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলায় আরও ৭৫ জন আহত হয়েছেন বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়ায় মস্কোর ইউক্রেন যুদ্ধ শুরুর পর একক হামলায় এটি অন্যতম প্রাণঘাতী হামলা। তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিজনেকামস্কের মেয়র রাদমির বেলায়েভ এ ঘটনাকে সবার জন্য গভীর বেদনার বলে উল্লেখ করেছেন। হামলার পর তাতারস্তানে শোক ঘোষণা করা হয়েছে।
হামলায় ইউক্রেন সীমান্ত থেকে এক হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত নিজনেকামস্ক শহরকেও লক্ষ্যবস্তু করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শহরটির তানেকো তেল শোধনাগারে হামলা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফায়ারপয়েন্ট জানিয়েছে, হামলায় তাদের তৈরি এফপি-১ ড্রোন ব্যবহার করা হয়েছে।
সূত্র : বিবিসি
What's Your Reaction?