ইউক্রেনে ৭০ ক্ষেপণাস্ত্র ও ২৮০ ড্রোন নিক্ষেপ করল রাশিয়া

রাশিয়া ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণহানি বাড়ছে। খবর রয়টার্সের।  জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়া হামলা চালায়। ওই হামলায় ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২৮০টি ড্রোন ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় লভিভ ছিল হামলার প্রধান লক্ষ্য। জেলেনস্কি আরও দাবি করেন, দীর্ঘ সময় পর এবার প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ওই হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি গ্রামে ছয়জন নিহত হন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে যুদ্ধবিমান মোতায়েন করে। দেশটি জানিয়েছে, একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডের একটি মাঠে বড় গর্ত ও ধ্বংসাবশেষ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার

ইউক্রেনে ৭০ ক্ষেপণাস্ত্র ও ২৮০ ড্রোন নিক্ষেপ করল রাশিয়া
রাশিয়া ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণহানি বাড়ছে। খবর রয়টার্সের।  জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়া হামলা চালায়। ওই হামলায় ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২৮০টি ড্রোন ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় লভিভ ছিল হামলার প্রধান লক্ষ্য। জেলেনস্কি আরও দাবি করেন, দীর্ঘ সময় পর এবার প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ওই হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি গ্রামে ছয়জন নিহত হন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে যুদ্ধবিমান মোতায়েন করে। দেশটি জানিয়েছে, একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডের একটি মাঠে বড় গর্ত ও ধ্বংসাবশেষ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর জেলেনস্কি ধ্বংসস্তূপ, আগুন এবং উদ্ধারকর্মীদের তৎপরতার ছবি প্রকাশ করে বলেন, আমাদের মানুষের জীবন রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সূত্র: রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow