ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ: পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া এই ঘোষণার ফলে দেশটির ক্ষমতাসীন জোট সরকার কার্যত ভেঙে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিলিনা বলেন, আজ আমি কঠিন কিন্তু সৎ একটি সিদ্ধান্ত নিয়েছি — প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থই সবসময় তার অগ্রাধিকার ছিল। তবে রাজনৈতিক হিংসা ও সংকীর্ণ দলীয় স্বার্থ দায়িত্ববোধকে ছাপিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সিলিনার পদত্যাগের মধ্য দিয়ে তিন দলীয় জোট সরকারের পতন ঘটে। কয়েক মাস ধরেই জোটে টানাপোড়েন চলছিল। সাম্প্রতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিল দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ। ইউক্রেনীয় ড্রোন রাশিয়া থেকে বিচ্যুত হয়ে লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী সিলিনার আহ্বানে পদত্যাগ করেন স্প্রুডস। এরপর স্প্রুডসের দল প্রগ্রেসিভস পার্টি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে সিলিনার নেতৃত্বাধীন ইউনিটি পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। আগামী অক্টোবরে লাটভিয়ায় জাতীয় সংসদ নির্বাচন হও

ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ: পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া এই ঘোষণার ফলে দেশটির ক্ষমতাসীন জোট সরকার কার্যত ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিলিনা বলেন, আজ আমি কঠিন কিন্তু সৎ একটি সিদ্ধান্ত নিয়েছি — প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থই সবসময় তার অগ্রাধিকার ছিল। তবে রাজনৈতিক হিংসা ও সংকীর্ণ দলীয় স্বার্থ দায়িত্ববোধকে ছাপিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিলিনার পদত্যাগের মধ্য দিয়ে তিন দলীয় জোট সরকারের পতন ঘটে। কয়েক মাস ধরেই জোটে টানাপোড়েন চলছিল।

সাম্প্রতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিল দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ। ইউক্রেনীয় ড্রোন রাশিয়া থেকে বিচ্যুত হয়ে লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী সিলিনার আহ্বানে পদত্যাগ করেন স্প্রুডস।

এরপর স্প্রুডসের দল প্রগ্রেসিভস পার্টি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে সিলিনার নেতৃত্বাধীন ইউনিটি পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়।

আগামী অক্টোবরে লাটভিয়ায় জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে সরকারের পতন দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

এদিকে লাটভিয়ার প্রেসিডেন্ট নতুন সরকারপ্রধান নিয়োগের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, লাটভিয়ায় প্রবেশ করা ড্রোনগুলো রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের কারণে পথচ্যুত হয়েছিল।

তিনি বলেন, বাল্টিক অঞ্চল ও ফিনল্যান্ডকে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন।

সূত্র: ইউরোনিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow