ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের হামলা রাশিয়ার অর্থনীতি ও সামাজিক জীবনে ক্ষতির প্রভাব ফেলছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, এসব হামলা রাশিয়ার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না এবং দেশটির অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে। খবর আলজাজিরার।  শুক্রবার দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে কিছু ক্ষতি হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। তবে তিনি জোর দিয়ে বলেন, তারা আমাদের ক্ষতি করছে ঠিকই, কিন্তু আমরা দ্রুত পুনরুদ্ধার করছি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো ও পাইপলাইনের ওপর হামলা জোরদার করেছে। এর মধ্যে রাশিয়ার নিজনেকামস্ক শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দায়ও ইউক্রেন স্বীকার করেছে। এসব স্থাপনা রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতিন অভিযোগ করেন, এসব হামলার উদ্দেশ্য রুশ সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করা। তবে তার মতে, ইউক্রেন এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি বলেন, তারা সমাজকে বিভক্ত করতে বা আমাদের অর্থনীতিকে তাদের প্রত্যাশামতো ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের হামলা রাশিয়ার অর্থনীতি ও সামাজিক জীবনে ক্ষতির প্রভাব ফেলছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, এসব হামলা রাশিয়ার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না এবং দেশটির অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে। খবর আলজাজিরার। 

শুক্রবার দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে কিছু ক্ষতি হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। তবে তিনি জোর দিয়ে বলেন, তারা আমাদের ক্ষতি করছে ঠিকই, কিন্তু আমরা দ্রুত পুনরুদ্ধার করছি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো ও পাইপলাইনের ওপর হামলা জোরদার করেছে। এর মধ্যে রাশিয়ার নিজনেকামস্ক শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দায়ও ইউক্রেন স্বীকার করেছে। এসব স্থাপনা রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুতিন অভিযোগ করেন, এসব হামলার উদ্দেশ্য রুশ সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করা। তবে তার মতে, ইউক্রেন এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি বলেন, তারা সমাজকে বিভক্ত করতে বা আমাদের অর্থনীতিকে তাদের প্রত্যাশামতো ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

অন্যদিকে, ইউক্রেনের দাবি, রাশিয়ার প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই তারা এসব অভিযান পরিচালনা করছে। ইউক্রেনের মতে, রুশ হামলায় দেশটির বিভিন্ন শহর ও বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।

পুতিন আরও জানান, রাশিয়ার সামরিক বাহিনী শিগগিরই শত্রুর অবকাঠামো লক্ষ্য করে আরও জোরালো হামলা চালাবে, যাতে তারা রাশিয়ার বেসামরিক স্থাপনায় আক্রমণ থেকে বিরত থাকে। একই সঙ্গে তিনি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow