ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং তার মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট এর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে। বৃহস্পতিবার বনানী থানা–এ মামলাটি দায়ের করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ন্ত্রিত বনানীর সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্প বাস্তবায়নের সময় অনিয়ম, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে। সিআইডির দাবি, অনুমোদনবিহীন ভবনে হোটেল পরিচালনার মাধ্যমে আসামিরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা পাচার করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায়, বনানীতে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও বোরাক রিয়েল এস্টেট চুক্তির শর্ত লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে। পরে সেখানে শেরাটন ঢাকা স্থাপন করা হয়। এছাড়া নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না করা এবং ডিএনসিসির প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে প্রভাব খাটিয়ে একাধিকবার চুক্তি সংশোধনের অভিযোগও আনা হয়েছে। ভবন নির্মাণে রাজউক এবং বাংলাদেশ

ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং তার মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট এর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে। বৃহস্পতিবার বনানী থানা–এ মামলাটি দায়ের করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ন্ত্রিত বনানীর সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্প বাস্তবায়নের সময় অনিয়ম, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে।

সিআইডির দাবি, অনুমোদনবিহীন ভবনে হোটেল পরিচালনার মাধ্যমে আসামিরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা পাচার করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, বনানীতে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও বোরাক রিয়েল এস্টেট চুক্তির শর্ত লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে। পরে সেখানে শেরাটন ঢাকা স্থাপন করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না করা এবং ডিএনসিসির প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে প্রভাব খাটিয়ে একাধিকবার চুক্তি সংশোধনের অভিযোগও আনা হয়েছে। ভবন নির্মাণে রাজউক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–এর প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি ও প্রতিবন্ধকতার আশঙ্কা তৈরি হয়েছে।

গত শতকের আশির দশকে জনশক্তি রপ্তানির মাধ্যমে নূর আলীর ব্যবসায়িক উত্থান ঘটে। গেল চার দশকে আবাসন, জ্বালানি, হোটেল ও হসপিটালিটি, হাসপাতাল, কৃষি, শিক্ষা, আর্থিক খাত, প্রযুক্তি, মিডিয়াসহ নানা খাতে তিনি ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছেন।

মালয়েশিয়ায় লোক পাঠাতে প্রতারণার মাধম্যে ৪০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে গেল বছরের সেপ্টেম্বরে গুলশান থানায় মামলা করেছে সিআইডি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow