ইউনিয়নপে ডেবিট-ক্রেডিট কার্ড চালু করলো ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ কার্ড উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ডগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইসপিআর জানায়, ইউনিয়নপে কার্ড চালুর মাধ্যমে বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহকসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। কার্ডধারীরা আন্তর্জাতিক লেনদেনের পাশাপাশি বিদেশে চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা গ্রহণ এবং বিভিন্ন লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্

ইউনিয়নপে ডেবিট-ক্রেডিট কার্ড চালু করলো ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ কার্ড উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ডগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইসপিআর জানায়, ইউনিয়নপে কার্ড চালুর মাধ্যমে বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহকসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন।

কার্ডধারীরা আন্তর্জাতিক লেনদেনের পাশাপাশি বিদেশে চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা গ্রহণ এবং বিভিন্ন লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে এ অংশীদারত্ব করা হয়েছে। এতে বিশেষ করে শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহণকারী ও ব্যবসায়ীরা বৈশ্বিক লেনদেনে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে।

এ উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং এবং দেশের ডিজিটাল ব্যাংকিং খাত উন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার; ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী; ইউনিয়নপে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাসুদ রায়হান এবং ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস মোস্তফা মুশাররফ প্রমুখ।

টিটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow