ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এবং এটি শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে। মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আমরা আগে বাজেটটা দেখব, কোন নির্বাচনে কত টাকা লাগবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে। আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে পাঁচটি স্তরের স্থানীয় সরকার নির্বাচন। এদিকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে এই পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এবং এটি শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আমরা আগে বাজেটটা দেখব, কোন নির্বাচনে কত টাকা লাগবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে। আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে পাঁচটি স্তরের স্থানীয় সরকার নির্বাচন।

এদিকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে এই পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

আগামী বাজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন ব্যয়ের হিসাব পাঠানোর পর অর্থবিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow