ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ ১০ শর্তে যুদ্ধাবসানের প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত ১০ দফা শর্তে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির স্বীকৃতির পাশাপাশি সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। বুধবার (০৮ এপ্রিল) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)- এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে দেওয়া ১০ দফা শর্ত বাস্তবায়নে ‘হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি এবং সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে দেওয়া এই প্রস্তাবে আরও রয়েছে—মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং যে কোনো চুক্তিকে বাধ্যতামূলক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব গ্রহণ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হলে তা আন্তর্জাতিক আইনের অধীনে সব চুক্তিকে বাধ্যতামূলক করবে এবং এটি ই

ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ ১০ শর্তে যুদ্ধাবসানের প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত ১০ দফা শর্তে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির স্বীকৃতির পাশাপাশি সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।

বুধবার (০৮ এপ্রিল) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)- এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে দেওয়া ১০ দফা শর্ত বাস্তবায়নে ‘হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি এবং সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে দেওয়া এই প্রস্তাবে আরও রয়েছে—মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং যে কোনো চুক্তিকে বাধ্যতামূলক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব গ্রহণ।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হলে তা আন্তর্জাতিক আইনের অধীনে সব চুক্তিকে বাধ্যতামূলক করবে এবং এটি ইরানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে।

এই ঘোষণার আগে ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের মার্কিন হামলা ঠেকাতে মঙ্গলবার (০৭ এপ্রিল) একটি সমঝোতা প্রস্তাব দেয় পাকিস্তান। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো সমঝোতা না হলে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow