ডোবায় পড়ে মারা গেলো একই পরিবারের তিন শিশু
মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবায় পড়ে গিয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে ইমাদ আহমেদ (৮), সাহেব আলীর বড় ছেলে লাবিব আহমেদ (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার ছেলে জিসান আহমেদ (১০)। পারিবারিক সূত্র জানায়, ওই তিন শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। এম ইসলাম/এসআর/এএসএম
মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবায় পড়ে গিয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে ইমাদ আহমেদ (৮), সাহেব আলীর বড় ছেলে লাবিব আহমেদ (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার ছেলে জিসান আহমেদ (১০)।
পারিবারিক সূত্র জানায়, ওই তিন শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।
এম ইসলাম/এসআর/এএসএম
What's Your Reaction?