ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘ডিজিটাল পরিষেবা কর’ আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ নতুন করে এই কর চালুর পরিকল্পনা করছে, আবার কিছু দেশ তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দেশ এ ধরনের কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা তাদের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল বলে গণ্য হবে। বর্তমানে যুক্তরাজ্যে বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটপ্লেসের ওপর ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর কার্যকর রয়েছে। এ করের আওতায় অ্যাপল, গুগল, মেটা ও আমাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পড়েছে। ব্রিটিশ ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া ফ্রান্স, ইতালি ও স্পেন ইতোমধ্যেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর আরোপ করেছে। ইউরো

ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘ডিজিটাল পরিষেবা কর’ আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ নতুন করে এই কর চালুর পরিকল্পনা করছে, আবার কিছু দেশ তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দেশ এ ধরনের কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা তাদের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল বলে গণ্য হবে। বর্তমানে যুক্তরাজ্যে বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটপ্লেসের ওপর ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর কার্যকর রয়েছে। এ করের আওতায় অ্যাপল, গুগল, মেটা ও আমাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পড়েছে। ব্রিটিশ ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া ফ্রান্স, ইতালি ও স্পেন ইতোমধ্যেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ একই ধরনের কর চালু করেছে বা করার পরিকল্পনা করছে। ট্রাম্প এর আগেও অভিযোগ করেছিলেন, ইউরোপীয় দেশগুলো বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে অন্যায্য কর আরোপ করছে। চলতি বছরের এপ্রিলে তিনি যুক্তরাজ্যকে বড় ধরনের শুল্ক আরোপেরও হুমকি দিয়েছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে ইইউ আগেই জানিয়েছে, তাদের স্বার্থ ক্ষুণ্ন হলে তারা দ্রুত সমপরিমাণ পাল্টা পদক্ষেপ নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow