ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

বিকেলে বাবার দাফন শেষ করে রাতে বাগেরহাটের কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইকনকে এক লাখ টাকা সহায়তা দিয়েছে কৃষি ব্যাংক। পাশাপাশি তাকে বেতনসহ এক মাসের ছুটিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।  এসময় আরও উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow