ইকরাম আকাশের কবিতা: প্রত্যুত্তর
আকুলতার প্রতীক্ষা যেন নির্ভীক মনোভাবস্মরণে রাখা দীর্ঘশ্বাসগুলোতেই বসবাস,কথিত লোকপ্রিয় মানুষ হয়ে উচ্ছ্বাসা কত -বিস্তীর্ণ এই সমাজে আড়ালে তোমরা পরিত্যক্ত। সহ্য ক্ষমতার পাল্লা ভারী করে দুনিয়াবি কামাওপরকালের ইশারা না বুঝে ইহকালও হারাও !অন্যের আকুলতায় নিজেকে সাধু বানাওঅবিচারের পাহাড় ডিঙ্গিয়ে নিজেদের ঢোল পেটাও ! সাধারণেরা ভুক্তভোগী খোদা দেখছেন সব-ন্যায্যতার ভিত্তি খর্ব করে, করছো তোমরা উল্লাস জয়।দীর্ঘশ্বাসের মর্ম বুঝবে না, বুঝবে যেদিন পুড়বে সবকাল হাশরে জমা হিসেবে খোদাই দিবেন প্রত্যুত্তর। জেএস
আকুলতার প্রতীক্ষা যেন নির্ভীক মনোভাব
স্মরণে রাখা দীর্ঘশ্বাসগুলোতেই বসবাস,
কথিত লোকপ্রিয় মানুষ হয়ে উচ্ছ্বাসা কত -
বিস্তীর্ণ এই সমাজে আড়ালে তোমরা পরিত্যক্ত।
সহ্য ক্ষমতার পাল্লা ভারী করে দুনিয়াবি কামাও
পরকালের ইশারা না বুঝে ইহকালও হারাও !
অন্যের আকুলতায় নিজেকে সাধু বানাও
অবিচারের পাহাড় ডিঙ্গিয়ে নিজেদের ঢোল পেটাও !
সাধারণেরা ভুক্তভোগী খোদা দেখছেন সব-
ন্যায্যতার ভিত্তি খর্ব করে, করছো তোমরা উল্লাস জয়।
দীর্ঘশ্বাসের মর্ম বুঝবে না, বুঝবে যেদিন পুড়বে সব
কাল হাশরে জমা হিসেবে খোদাই দিবেন প্রত্যুত্তর।
জেএস
What's Your Reaction?