হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার খবরে ইউএনও মো. আলাউদ্দিন তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবরে সোমবার সকাল ৯টার আগেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী বলেন, সকাল ৯টার দিকে তিনি কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। যাওয়ার আগে কারও কাছে কিছু বলেননি। এক নারীর সঙ্গে স্যারের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি শুনেছি। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘অনেক আগের একটি কর্মস্থলকে কেন্দ

হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি
নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার খবরে ইউএনও মো. আলাউদ্দিন তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবরে সোমবার সকাল ৯টার আগেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী বলেন, সকাল ৯টার দিকে তিনি কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। যাওয়ার আগে কারও কাছে কিছু বলেননি। এক নারীর সঙ্গে স্যারের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি শুনেছি। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘অনেক আগের একটি কর্মস্থলকে কেন্দ্র করে কিছু ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। সেই শত্রুতার জেরে কেউ এআই ব্যবহার করে এমন ভিডিও তৈরি করে আমার সম্মানহানির চেষ্টা করছে। বিষয়টি প্রতিহত করার জন্য আমি কাজ করছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow