সংসদ সদস্য জসিম উদ্দিনের প্রতি মাসে প্রেস ক্লাবে জবাবদিহিতার প্রতিশ্রুতি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন প্রতি মাসে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে জনগণের সামনে তার কর্মকাণ্ডের জবাবদিহিতা তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।তিনি বলেন, "আগামী পাঁচ বছর স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো। প্রতি মাসে একবার প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে আমার সব কর্মকাণ্ড তুলে ধরবো।"মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং প্রেস ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, "সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ। যেখানে অন্যায়, দুর্নীতি ও অনিয়ম দেখা দেবে, সেখানে কলম প্রতিবাদের প্রতীক হয়ে উঠতে হবে।"তিনি আরও বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি এবং প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে শক্ত বার্তা।"বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হ

সংসদ সদস্য জসিম উদ্দিনের প্রতি মাসে প্রেস ক্লাবে জবাবদিহিতার প্রতিশ্রুতি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন প্রতি মাসে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে জনগণের সামনে তার কর্মকাণ্ডের জবাবদিহিতা তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, "আগামী পাঁচ বছর স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো। প্রতি মাসে একবার প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে আমার সব কর্মকাণ্ড তুলে ধরবো।"

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং প্রেস ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, "সাংবাদিকতার মূল শক্তি সত্য প্রকাশ। যেখানে অন্যায়, দুর্নীতি ও অনিয়ম দেখা দেবে, সেখানে কলম প্রতিবাদের প্রতীক হয়ে উঠতে হবে।"

তিনি আরও বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি এবং প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে শক্ত বার্তা।"

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সদস্য ইউসুফ পাখি, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসলেহ উদ্দিন, আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মো. শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, আশিক ইরান, মোহাম্মদ তাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রনি, মোহাম্মদ কিবরিয়া, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রেস ক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, আতপ চাল, সেমাই, কিসমিস ও দুধ বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow