ইকরাম আকাশের কবিতা: প্রেমের পরশে

  একটু হাঁটতে দাও আমায়তোমার হাতটুকু ধরে,একটু ছুঁতে দাও আমায়তোমার মন-পাজরে।একটু দুঃখে জায়গা দাওতোমার সুখটা দিবো রাঙিয়ে। হাজারো কথন স্পর্শ করেতোমার সুমধুর কন্ঠেভালোবাসি বলো একবারআমি হারাবার আগে-চলার পথে সাথী হবেথাকবো ছায়া হয়ে। শীতের পরশ দেবো তোমায়গরম হাওয়া দূর করে,সোনা-রূপায় মোড়াবো তোমায়অতি ভালোবেসে। একটু ছোঁয়ায় জুড়িয়ে দাওআমার খানিক মন,মনটা আমার ভাসিয়ে দাওরংধনুতে মিশিয়ে।ভালোবাসার অথৈ সাগরেতোমায় ভাসিয়ে নিবো-শীতল প্রেমের পরশে। কেএসকে

ইকরাম আকাশের কবিতা: প্রেমের পরশে

 

একটু হাঁটতে দাও আমায়
তোমার হাতটুকু ধরে,
একটু ছুঁতে দাও আমায়
তোমার মন-পাজরে।
একটু দুঃখে জায়গা দাও
তোমার সুখটা দিবো রাঙিয়ে।

হাজারো কথন স্পর্শ করে
তোমার সুমধুর কন্ঠে
ভালোবাসি বলো একবার
আমি হারাবার আগে-
চলার পথে সাথী হবে
থাকবো ছায়া হয়ে।

শীতের পরশ দেবো তোমায়
গরম হাওয়া দূর করে,
সোনা-রূপায় মোড়াবো তোমায়
অতি ভালোবেসে।

একটু ছোঁয়ায় জুড়িয়ে দাও
আমার খানিক মন,
মনটা আমার ভাসিয়ে দাও
রংধনুতে মিশিয়ে।
ভালোবাসার অথৈ সাগরে
তোমায় ভাসিয়ে নিবো-
শীতল প্রেমের পরশে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow