ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-চাঁদপুরে ট্রেন বন্ধ

কুমিল্লার লাকসামে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন। লাইনচ্যুতের কারণে চট্টগ্রাম-চাঁদপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে প্রবেশ করে। পরে ট্রেনটির ইঞ্জিন খুলে ঘুরিয়ে অন্যদিকে সংযোগ দেওয়া হচ্ছিল। এ সময় চালকের ভুলে মাত্রাতিরিক্ত গতির কারণে সজোরে ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ও বগীর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। লাইনচ্যুত হয়ে ইঞ্জিনটি দেবে যায়। এতে আহত হয় অন্তত পাঁচ জন যাত্রী। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় চাঁদপুর ও বরিশালগামী ৭/৮শ যাত্রী ভোগান্তিতে পড়েন। বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অনেক যাত্রী। রাত পৌনে ১১টায় এ সংবাদ দেখা পর্যন্ত ট্রেনটি সচল হয়নি।  লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন আসছে। ইঞ্জিন এলে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। লাইনচ্যুত ক্ষতিগ্রস

ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-চাঁদপুরে ট্রেন বন্ধ

কুমিল্লার লাকসামে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন। লাইনচ্যুতের কারণে চট্টগ্রাম-চাঁদপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে প্রবেশ করে। পরে ট্রেনটির ইঞ্জিন খুলে ঘুরিয়ে অন্যদিকে সংযোগ দেওয়া হচ্ছিল। এ সময় চালকের ভুলে মাত্রাতিরিক্ত গতির কারণে সজোরে ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ও বগীর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। লাইনচ্যুত হয়ে ইঞ্জিনটি দেবে যায়। এতে আহত হয় অন্তত পাঁচ জন যাত্রী। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এ ঘটনায় চাঁদপুর ও বরিশালগামী ৭/৮শ যাত্রী ভোগান্তিতে পড়েন। বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অনেক যাত্রী। রাত পৌনে ১১টায় এ সংবাদ দেখা পর্যন্ত ট্রেনটি সচল হয়নি। 

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন আসছে। ইঞ্জিন এলে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে। তবে কেউ মারাত্মক আহত হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow