ইট বিক্রির অভিনব প্রতারণা, গ্রেফতার ১

দুই ইট ব্যবসায়ী থেকে প্রতারণার মাধ্যমে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী থেকে একজনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) নরসিংদীর পলাশ থেকে গ্রেফতার ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৩৫)। শনিবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে গ্রেফতার ফারুককে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন। পুলিশ জানায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। আরও পড়ুন বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় গত ৪ আগস্ট মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শুক্রবার নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদীর

ইট বিক্রির অভিনব প্রতারণা, গ্রেফতার ১

দুই ইট ব্যবসায়ী থেকে প্রতারণার মাধ্যমে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী থেকে একজনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) নরসিংদীর পলাশ থেকে গ্রেফতার ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৩৫)।

শনিবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে গ্রেফতার ফারুককে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় গত ৪ আগস্ট মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শুক্রবার নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, গ্রেফতারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও এক লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ফারুক একজন পেশাদার প্রতারক এবং দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে জীবিকা নির্বাহ করেন।

মো. সজল আলী/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow