ইটের দাম বাড়তে পারে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইটভাটার অগ্রিম কর বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটার লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। ফলে আগামী অর্থবছরে ইটের দাম বাড়তে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি। এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী ইটভাটার অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় ইটভাটার অনুমতি বা লাইসেন্স নবায়নের জন্য আবেদনকারীকে উপ-করকমিশনার কর্তৃক প্রত্যয়িত আয়কর চালান এবং পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধ সনদ জমা দিতে হয়। এক্ষেত্রে এক সেকশন ইটভাটার জন্য কর নির্ধারিত রয়েছে ৪৫ হাজার টাকা, দেড় সেকশনের জন্য ৭০ হাজার টাকা, দুই সেকশনের জন্য ৯০ হাজার টাকা এবং স্বয়ংক্রিয় মেশিনে পরিচালিত ইটভাটার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা। তবে আগামী অর্থবছরে করহার পুনর্নির্ধারণ ক
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইটভাটার অগ্রিম কর বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়েছে। সেই সঙ্গে ইটভাটার লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে আরও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। ফলে আগামী অর্থবছরে ইটের দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।
এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী ইটভাটার অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় ইটভাটার অনুমতি বা লাইসেন্স নবায়নের জন্য আবেদনকারীকে উপ-করকমিশনার কর্তৃক প্রত্যয়িত আয়কর চালান এবং পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধ সনদ জমা দিতে হয়।
এক্ষেত্রে এক সেকশন ইটভাটার জন্য কর নির্ধারিত রয়েছে ৪৫ হাজার টাকা, দেড় সেকশনের জন্য ৭০ হাজার টাকা, দুই সেকশনের জন্য ৯০ হাজার টাকা এবং স্বয়ংক্রিয় মেশিনে পরিচালিত ইটভাটার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা।
তবে আগামী অর্থবছরে করহার পুনর্নির্ধারণ করে তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন বিধান অনুযায়ী, অর্থবছরের প্রথম ইট পোড়ানোর আগেই ইট প্রস্তুতকারককে অগ্রিম কর পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে এক সেকশন বা সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ঘনফুট আয়তনের ইটভাটার জন্য অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা, যা চলতি অর্থবছরের ৪৫ হাজার টাকার তুলনায় দ্বিগুণেরও বেশি। দেড় সেকশন ইটভাটার ক্ষেত্রে করহার ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা হয়েছে।
একইভাবে দুই সেকশন ইটভাটার ক্ষেত্রে ৯০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা হয়েছে। আর বর্তমানে স্বয়ংক্রিয় মেশিনভিত্তিক ভাটার জন্য নির্ধারিত অগ্রিম কর হার ১ লাখ ৫০ হাজার টাকা থাকলেও, আগামী অর্থবছরে আয়তনভিত্তিক শ্রেণিবিন্যাসের বাইরে থাকা অন্যান্য ইটভাটার জন্য ৩ লাখ টাকা অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে।
অগ্রিম কর বাড়ানোর পাশাপাশি আগামী অর্থবছরে ইটভাটার লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আগামী অর্থবছরে নির্ধারিত অগ্রিম কর পরিশোধের চালান এবং আয়কর পরিশোধের হালনাগাদ সনদ ছাড়া কোনো ইটভাটার লাইসেন্স প্রদান বা নবায়ন করা যাবে না। এমনকি এই শর্ত উপেক্ষা করে লাইসেন্স প্রদান বা নবায়ন করলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও খেলাপি করদাতা হিসেবে গণ্য করা হবে।
এমএএস/ইএ
What's Your Reaction?