ইডটকোর নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ
ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ। এ নিয়োগ বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং ডিজিটাল অবকাঠামোর সম্প্রসারণে ইডটকোর অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ভবিষ্যৎ গড়ে তোলার যাত্রাকে এগিয়ে নেবে। মঙ্গলবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ ও ডিজিটাল পরিষেবা খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ ইডটকো বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো ও উদ্ভাবনী সম্প্রসারণে কৌশলত নেতৃত্ব দেবেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রায় ১৭ বছর এরিকসনে জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে নেটওয়ার্ক রূপান্তর এবং ডিজিটাল আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি ইডটকো বাংলাদেশের ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিচালনাগত মানোন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন। আরও পড়ুন বকেয়া পাওনার দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের অবস্থান কর্মস
ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ। এ নিয়োগ বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং ডিজিটাল অবকাঠামোর সম্প্রসারণে ইডটকোর অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ভবিষ্যৎ গড়ে তোলার যাত্রাকে এগিয়ে নেবে।
মঙ্গলবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ ও ডিজিটাল পরিষেবা খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ ইডটকো বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো ও উদ্ভাবনী সম্প্রসারণে কৌশলত নেতৃত্ব দেবেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রায় ১৭ বছর এরিকসনে জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে নেটওয়ার্ক রূপান্তর এবং ডিজিটাল আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি ইডটকো বাংলাদেশের ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিচালনাগত মানোন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন।
নতুন এ নিয়োগের ফলে সদ্য বিদায়ী কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাকের স্থলাভিষিক্ত হবেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ। সুনীল আইজ্যাকের নেতৃত্বে সারাদেশে অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ইডটকো বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ারের মাধ্যমে ২৮ হাজারের বেশি টেন্যান্সি সেবা দিচ্ছে। দেশের উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও) আদলান তাজুদিন বলেন, বাংলাদেশ ইডটকো গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। টেলিযোগাযোগ খাত সম্পর্কে আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদের গভীর জ্ঞান, রূপান্তরমূলক নেতৃত্বের অভিজ্ঞতা এবং কৌশলগত দূরদৃষ্টি ইডটকো বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অবকাঠামো শেয়ারিং, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের একটি নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামোর অংশীদার হিসেবে ইডটকো বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
ইডটকো বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ইডটকো বাংলাদেশ এরই মধ্যে শক্ত একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে টেলিযোগাযোগ খাতের অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করতে আগ্রহী। দেশের ডিজিটাল অবকাঠামো খাতকে আরও শক্তিশালী করা, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সংযোগ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখাই আমাদের মূল লক্ষ্য।
এই নিয়োগের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো শেয়ারিংয়ের মাধ্যমে স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার প্রতি ইডটকো বাংলাদেশের অঙ্গীকার আরও দৃঢ় হলো।
ইএইচটি/কেএসআর
What's Your Reaction?

