ইডেনের সেই আলোচিত ছাত্রলীগ নেত্রী রিভার জামিন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। তিনি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ মামলায় রিভাকে আসামি করা হয়। তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। কোটা সংস্কার আন্দোলনের সময় ইড
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। তিনি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ মামলায় রিভাকে আসামি করা হয়।
তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত।
কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও যোগ দেন। তখন সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে।
২০২৪ সালের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
What's Your Reaction?